সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২০ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইমামরা সমাজ সংস্কারের মূল কারিগর: এমরান আহমদ চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ইমামরা সমাজ সংস্কারের মূল কারিগর। তারা সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশে ভালো-মন্দের শিক্ষা দেন এবং মানুষকে সঠিক পথে পরিচালিত করতে নিজেদের শ্রম ও মেধা উৎসর্গ করেন। সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত দায়িত্ব পালন করেও তারা সামান্য হাদিয়া পান। তাই বর্তমান সরকার ইমামদের জীবনমান উন্নয়নে কাজ করছে।

শনিবার (২০ জুন) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণে করণীয়’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা সভাপতি অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন। বিশেষ আলোচক ছিলেন ইমাম সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. জালাল উদ্দিন ভুইয়া।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, এম সিরাজুল ইসলাম এবং উপজেলা কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আজমল হোসেন চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুল হক, হাফিজ মাওলানা এনামুল হক ও ইমাম মাওলানা আব্দুল মালিক জালালি।

বক্তব্যে এমরান আহমদ চৌধুরী ইমামদের নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

এর আগে সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি এমরান আহমদ চৌধুরী।

সেখানে তিনি বলেন, সুস্থ ও সুষম জীবনযাপন নিশ্চিত করতে যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম। নিয়মিত যোগচর্চা শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক প্রশান্তি অর্জন এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অপরদিকে, শনিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী গ্রামে শ্রী শ্রী কালিমন্দিরে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।

মন্দিরস্থ কালীমাতা সেবক সংঘের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকুল চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে আমরা সবাই সামাজিকভাবে একে অপরের ভাই। বর্তমান সরকারের কঠোর অবস্থান হলো—কোনো ধরনের সাম্প্রদায়িক বা উসকানিমূলক কার্যক্রম বরদাশত করা হবে না। সবাইকে সঙ্গে নিয়েই আমরা দেশ গড়ে তুলতে চাই।

আদরী রানী দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, সহসভাপতি গোলাম কিবরিয়া, বিএনপি নেতা অজি মোহাম্মদ কাওছার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এ রিপন এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর উদ্দিন।

এছাড়া হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কাজল কান্তি দাস, অনিল কান্তি পাল, লিপ্টন রঞ্জন ও রবিন্দ্র রায়সহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: