সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২০ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আমানত রেস্টুরেন্টের সাফল্য নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে: লুবানা ইয়াসমিন শম্পা

সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা বলেছেন, রন্ধনশিল্পে সিলেটের নারীরা তাদের দক্ষতা ও নান্দনিকতার স্বাক্ষর রেখে চলেছেন। রন্ধনশিল্পের এই সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের অন্যতম ক্ষেত্র হতে পারে রেস্টুরেন্ট ব্যবসা। বর্তমানে অনেক নারী সাহসিকতার সঙ্গে এ খাতে এগিয়ে আসছেন। আমানত রেস্টুরেন্টের সাফল্য নতুন নারী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শুক্রবার (১৯ জুন) রাতে নগরের পূর্ব জিন্দাবাজারে আমানত রেস্টুরেন্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লুবানা ইয়াসমিন শম্পা বলেন, সিলেটের নারী উদ্যোক্তাদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে উইমেন চেম্বার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণ ও বিভিন্ন সহায়তার মাধ্যমে নারীদের স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের আরও উদার দৃষ্টিভঙ্গি এবং সরকারের অধিকতর সহযোগিতা প্রয়োজন।

তিনি আমানত রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মর্জিয়া খানমের সাফল্যের প্রশংসা করে বলেন, তিনি সাহসিকতার সঙ্গে যাত্রা শুরু করেছিলেন বলেই আজ সফলতার এক বছর উদ্‌যাপন করতে পারছেন। তাঁর এই অর্জন নতুন প্রজন্মের নারী উদ্যোক্তাদের সামনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের ট্রেজারার ও দৈনিক ইনকিলাবের সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমীন, দৈনিক সিলেটের ডাকের সাব-এডিটর আনাস হাবিব কলিন্স, সিলেটভিউ-এর বার্তা সম্পাদক এনামুল কবীর, সিলেট জেলা পুলিশ সুপারের পিএ-টু তৌহিদুর রহমান এবং সিলেট উইমেনস চেম্বারের সদস্য সাজানারা বেগম।

আমানত রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মর্জিয়া খানম অতিথি ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, গত এক বছরে গ্রাহকদের কাছ থেকে আমরা যে ভালোবাসা ও আস্থা পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও মানসম্মত ও বৈচিত্র্যময় খাবার পরিবেশনের মাধ্যমে সেই আস্থার প্রতিদান দিতে চাই।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের অংশগ্রহণে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে আমানত রেস্টুরেন্টের নিয়মিত গ্রাহকদের অংশগ্রহণে একটি লটারির আয়োজন করা হয়।

লটারিতে বিজয়ী তিনটি দম্পতি সিলেট থেকে কক্সবাজার ভ্রমণের সুযোগ লাভ করেন। এছাড়া আরও ১৫ জন বিজয়ী সিলেট-জাফলং ভ্রমণের সুযোগ পান।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: