সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ১৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রেক্ষাগৃহে একসাথে চলছে শাকিবের তিন ছবি

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের একসঙ্গে তিনটি ছবি চলছে প্রেক্ষাগৃহে।

মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে তাদের বিভিন্ন শাখায় একযোগে চলছে ‘বরবাদ’, ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’।

ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে এসেছে আজমান রুশোর ‘রকস্টার’। একজন রকস্টারের জীবনের নানা উত্থান-পতন এবং ভালোবাসা ও টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবি। এতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, মিথিলা, সুনিধি, তারিক আনাম, রোজি সিদ্দিকী প্রমুখ।

এর মধ্যেই দর্শকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে স্টার সিনেপ্লেক্স ‘সামার বাংলা হিট ফেস্ট’ আয়োজন করেছে যেটা চলবে ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত। এরই অংশ হিসেবে পুনরায় প্রদর্শনে আনা হয়েছে গেল বছরের সর্বাধিক আলোচিত সিনেমা ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’। ফলে একসঙ্গে তিন শাকিবকে দেখা যাচ্ছে সিনেপ্লেক্সের পর্দায়। দর্শকও বেশ আগ্রহ নিয়ে যাচ্ছেন ছবিগুলো দেখার জন্য।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিবের সঙ্গে আছেন ইধিকা পাল। অন্যদিকে রায়হান রাফীর ‘তাণ্ডব’-এ শাকিবের সঙ্গী সাবিলা নূর ও জয়া আহসান।

‘সামার ফেস্ট’ নিয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘তীব্র গরমের এই মৌসুমে দর্শকদের সুস্থ বিনোদন দিতে এবং দেশীয় চলচ্চিত্রের জোয়ার বজায় রাখতেই আমাদের এই বিশেষ আয়োজন। আমরা সব সময় দর্শকদের রুচিশীল সিনেমা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এমন আরও অনেক দর্শকপ্রিয় বাংলা সিনেমা নিয়ে এ ধরনের ফেস্টিভ্যাল করতে চাই। আশা করছি, ভিন্ন ভিন্ন ঘরানার এই চারটি চলচ্চিত্র সব বয়সের দর্শককে হলমুখী করবে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: