সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ২০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ: টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার ::

প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এই ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত হবে। তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। তিনি বলেন, সিলেটে পাকিস্তানের বিপক্ষে এই দুর্দান্ত জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জিতে বাংলাদেশ প্রমাণ করেছে, টেস্ট ক্রিকেটেও তারা এখন বড় শক্তিতে পরিণত হয়েছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনে নাটকীয় লড়াই শেষে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শেষ পর্যন্ত ৩৫৮ রানে অলআউট হয়।

শেষ দিনে রিজওয়ান ও সাজিদ খানের প্রতিরোধে কিছুটা চাপে পড়লেও ৯৬তম ওভারে তাইজুল ইসলাম সাজিদ খানকে ফেরালে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। পরের ওভারেই শরীফুল ইসলাম আউট করেন ৯৪ রান করা মোহাম্মদ রিজওয়ানকে। এরপর দ্রুত শেষ উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

ম্যাচে দুর্দান্ত বোলিং করেন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে ১২০ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। এছাড়া নাহিদ রানা নেন ২ উইকেট এবং মেহেদী হাসান মিরাজ পান ১টি উইকেট।

বাংলাদেশের প্রথম ইনিংসে ১২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে অবদান রাখেন তিনি। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন লিটন। অন্যদিকে সিরিজসেরা হয়েছেন মুশফিকুর রহিম।

পুরস্কার বিতরণীতে লিটন দাস বলেন, টেস্ট ক্রিকেটে ধৈর্য ধরে খেলাই ছিল তাদের মূল লক্ষ্য। অন্যদিকে মুশফিকুর রহিম পুরো দলের সম্মিলিত প্রচেষ্টাকেই এই সাফল্যের মূল কারণ হিসেবে উল্লেখ করেন।

এই জয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের। ৫৮ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৭৮ ও ৩৯০
পাকিস্তান: ২৩২ ও ৩৫৮
ফল: বাংলাদেশ ৭৮ রানে জয়ী
ম্যাচসেরা: লিটন দাস
সিরিজসেরা: মুশফিকুর রহিম
সিরিজ ফল: বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: