সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ১৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তৌসিফ-পায়েলের ‘অবশেষে তুমি এলে

ডেইলি সিলেট ডেস্ক ::

ফুল, প্রেম, স্বপ্ন আর পারিবারিক আবহে নির্মিত হয়েছে নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’। তাতে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।

জাগো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি নির্মাণ করেছেন সেলিম রেজা; গল্প ও চিত্রনাট্য লিখেছেন পারভেজ ইমাম।

প্রযোজনা প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাটকটি বৃহস্পতিবার থেকে জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

নাটকটি সালমান নামের এক তরুণের গল্প বলা হয়েছে। যিনি তার বাবার রেখে যাওয়া ফুলের দোকানে বসে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখেন। সালমান চান বাংলা নাটকের সুপারস্টার হতে। আবার ফুলের প্রতি তার আলাদা ভালোবাসাও রয়েছে। একদিন অফিস থেকে বাসায় ফেরার পথে ফুল কিনতে সালমানের দোকানে আসেন এক তরুণী। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায় সালমান। এই দুই তরুণ তরুণীর গল্পেই দুইজনের গল্পেই এগিয়ে যাবে নাটকটি।

পরিচালক সেলিম রেজা জানিয়েছেন, রোমান্টিক ট্র্যাজেডি ও পারিবারিক আবহে গল্পটি নির্মাণ করা হয়েছে।

দর্শকরা নাটকটি পছন্দ করবেন বলে প্রত্যাশা এই নির্মাতার।

বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর, ফারুক আহমেদসহ অনেকে।

বিশেষ একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা আবুল হায়াতকে।

এই নাটকে রয়েছে একটি গানও। ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন কাওসার খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তি সিথি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: