সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ১৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার ::

প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১৫ মে) সিলেট নগরীর কুমারপাড়ায় মন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎ শেষে উপপ্রধান তথ্য অফিসার মন্ত্রীকে তার বিভিন্ন সরকারি কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের আলোকচিত্র সম্বলিত একটি ফটো অ্যালবাম উপহার দেন।

আলাপকালে মন্ত্রী আঞ্চলিক তথ্য অফিসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের কাছে পৌঁছে দিতে তথ্য কর্মকর্তাদের আরো নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: বোরহান উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: