সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ১৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এসএমপির অভিযানে আটক ৪২, মামলায় ৮১ যানবাহন

স্টাফ রিপোর্টার :

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় সর্বমোট ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৮১টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭৯টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, গত ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেফতার এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক মোট ৪২ জনকে আটক করা হয়।

এর মধ্যে নিয়মিত মামলা ও তদন্তে সন্দেহভাজন হিসেবে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এসএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ৩ বস্তায় ১৪৭ কেজি ভারতীয় পোস্তদানা উদ্ধার করা হয়।

ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামিকে গ্রেফতারের পাশাপাশি বিনা পরোয়ানায় ১ জনকে আটক করা হয়েছে। মেট্রো অধ্যাদেশ মোতাবেক মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আরও ২৬ জনকে গ্রেফতার করা হয়।

এদিকে ট্রাফিক বিভাগের ২৪ ঘণ্টার অভিযানে ৮১টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭৯টি যানবাহন আটক করা হয়েছে।

মামলা দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে ৮টি প্রাইভেটকার, ২০টি সিএনজি, ৫১টি মোটরসাইকেল ও ২টি পিকআপ।

অপরদিকে আটক যানবাহনের মধ্যে রয়েছে ১টি বাস, ৪টি প্রাইভেটকার, ২৯টি সিএনজি, ৫টি পিকআপ, ৩৬টি মোটরসাইকেল এবং ৪টি অন্যান্য যানবাহন।

এছাড়া ১৫ মে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত পৃথক আরও অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, সন্দেহভাজন ব্যক্তি, হকার ও জুয়াড়িসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসব অভিযানে ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জন মাদকসেবী, ৪ জন সন্দেহভাজন ব্যক্তি, ৪ জন হকার এবং ২ জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় ১০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: