সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সাতকানিয়া স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে চারজন গ্রেপ্তার

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রামের সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ এবং অপর একজনকে যৌন নিপীড়নের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সাধুরনাল এলাকায় পাহাড়ি একটি খামারে বুধবার বেড়াতে গিয়ে নবম শ্রেণির ওই ছাত্রী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ। তার সঙ্গে থাকা অষ্টম শ্রেণির আরেক ছাত্রী নিপীড়নের শিকার হন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ছৈয়দ (১৫), মো. রাকিব (২০), মানিক ইসলাম (২০) ও আব্দুর রহিম (১৮)। তারা সবাই স্থানীয় একটি খামারের শ্রমিক এবং তাদের বাড়ি সাতকানিয়া উপজেলাতেই।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ‘‘১৬ ও ১৫ বছর বয়সী দু্ই ছাত্রী খামারে দুপুরে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে সাতজন শ্রমিক তাদের আটকে ফেলে এবং নবম শ্রেণির ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ করে এবং অপরজনের ওপর নিপীড়ন চালায়।’’

স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরে ওই এলাকায় রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।

এ ঘটনায় ‘ধর্ষণের শিকার’ ছাত্রীর বাবা বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা করেছেন জানিয়ে পুলিশ কর্মকর্তা আরিফুল বলেন, ‘‘বাকি তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।’’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: