সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

২৪ ঘণ্টায় ৩৬ জন গ্রেফতার : ১৩৭ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

স্টাফ রিপোর্টার ::

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশ ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) রাত ১২টা থেকে পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার এবং মেট্রো অধ্যাদেশের আওতায় এসব গ্রেফতার করা হয়।

এর মধ্যে নিয়মিত মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৭ বোতল বিদেশি মদ ও ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মেট্রো অধ্যাদেশ মোতাবেক আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১৬ বস্তায় প্রায় ৮০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।

এদিকে ট্রাফিক বিভাগের অভিযানে ৫২টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮৫টি যানবাহন জব্দ করে। মামলা দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে ৫টি ট্রাক, ৭টি প্রাইভেটকার, ২১টি সিএনজি, ১৪টি মোটরসাইকেল এবং ৫টি অন্যান্য যানবাহন।

আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে ২টি ট্রাক, ৪টি প্রাইভেটকার, ২৯টি সিএনজি, ৪০টি মোটরসাইকেল এবং ১০টি অন্যান্য যানবাহন।

এছাড়া মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টায় পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ মোট ২৯ জনকে গ্রেফতার করেছে।

এর মধ্যে এয়ারপোর্ট থানা পুলিশ ১ জন নিয়মিত মামলার আসামি, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জন মাদকসেবী (১০ পিস ইয়াবাসহ), কোতোয়ালী মডেল থানা পুলিশ ১ জন চোর, ৯ জন সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশে ১১ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: