সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এয়ারপোর্ট থানার অভিযানে প্রায় আড়াই লক্ষ টাকার অবৈধ ভারতীয় পণ্যসহ আটক ২

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগর পুলিশের সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় অলিভ অয়েলসহ দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯টা ২৫ মিনিটে এসআই (নিঃ) খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন এলাকায় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি সিএনজি গাড়িকে থামার জন্য সিগন্যাল দেন। কিন্তু চালক সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গাড়িসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— সিলেট গোয়াইনঘাট থানার টেকনা গোল এলাকার মৃত গোলাম সরোয়ার মিয়ার পুত্র সাইদুর রহমান (৩৬) এবং নেত্রকোনা জেলার মদন থানার কুইল্লাহাটি এলাকার মৃত ইঞ্জিল মিয়ার পুত্র আজাদ (৫৭)। বর্তমানে আজাদ সিলেট মহানগরের শাহপরাণ (রহঃ) থানার উপশহর সাদারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, আটককৃতদের দেহ ও সিএনজি তল্লাশি করে ১০০ মিলিলিটার করে ৮০০ পিস এবং ২০০ মিলিলিটার করে ২৫০ পিস ভারতীয় ‘Keo Karpin OLIVOYL’ তেল উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা। এছাড়া সিলেট-থ-১১-৯৯০৬ নম্বরের একটি সিএনজি গাড়িও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা (নং-০২, তারিখ ০২ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: