সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়নসহ সিলেটের ন্যায্য হিস্যা নিশ্চিতের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

স্টাফ রিপোর্টার ::

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে এবং সিলেটবাসীর ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত ১১ দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর থাকলেও সিলেটে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়নি। প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে সিলেটের গুরুত্ব বিবেচনায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর প্রতিশ্রুতি দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, তরুণদের হাত ধরেই দেশের ভবিষ্যৎ এগিয়ে যাবে এবং একটি বৈষম্যহীন, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা হবে। আসন্ন ১২ ফেব্রুয়ারির ভোটকে তিনি “পরিবর্তনের ভোট” উল্লেখ করে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানান।

চা শ্রমিকদের কল্যাণে স্বাস্থ্য ও শিক্ষার নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের রাষ্ট্রের সহায়তায় এগিয়ে নেওয়া হবে। প্রবাসীদের কল্যাণে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে আনা এবং তাদের পরিবারের দায়িত্ব নেওয়ার কথাও উল্লেখ করেন।

দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দুর্নীতির অর্থ দেশে ফিরিয়ে আনা হবে।

সিলেটের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও সিলেটবাসী বঞ্চিত। গ্যাস, বিদ্যুৎ, নদী রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। কৃষক, জেলে ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নেও রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।

তিনি বলেন, দায়িত্ব পেলে আগামী পাঁচ বছরে দেশের দৃশ্যমান পরিবর্তন ঘটবে এবং তরুণ প্রজন্ম ও নারীদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন হবে। প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান তিনি।

সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। জনসভাকে ঘিরে দুপুর থেকেই সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন এবং উল্লেখযোগ্য সংখ্যক নারী অংশগ্রহণ করেন। একই দিনে হবিগঞ্জ ও মৌলভীবাজারেও নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: