![]()


বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বুধবার র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৩০টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরপ্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সিইএ আতিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা ডেইরি মালিক সমিতির সভাপতি খামারি আব্দুর রহিম, মো. ইমতিয়াজ চৌধুরী ও সহসভাপতি আব্দুল জব্বার।
সমাপনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে ৭টি ক্যাটাগরিতে মোট ১৭টি পুরস্কার (সার্টিফিকেট ও নগদ অর্থ) বিতরণ করা হয়। ক্যাটাগরিগুলো হলো—গাভী (৩টি), মোটাতাজা গরু (৩টি), ছাগল/ভেড়া (৩টি), হাঁস-মুরগি (৩টি), শৌখিন প্রাণি/পাখি (৩টি), প্রযুক্তি (১টি) এবং একটি বিশেষ পুরস্কার।