সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
শুক্রবার, ৮ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

টাঙ্গুয়ার হাওরের নজরখালি বাঁধ উপচে পানি প্রবেশ

সুনামগঞ্জ সংবাদদাতা :

পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের নজরখালি বাঁধ উপচে পানি প্রবেশ করেছে। শনিবার সকাল থেকেই বাঁধ দিয়ে পানি প্রবেশ করতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, এই বাঁধটি তাদের নির্ধারিত ফসলরক্ষা বাঁধের অন্তর্ভুক্ত নয়। স্থানীয়রা যাতায়াতের সুবিধার জন্য নিজ উদ্যোগে বাঁধটি তৈরি করেছিলেন।

স্থানীয় পরিবেশ কর্মী ও কৃষক আহমদ কবীর বলেন, “প্রতি বছর এ সময়ে পাহাড়ি ঢলের কারণে বাঁধ উপচে পানি ঢুকে পড়ে। এবারও সকাল থেকেই পানির তোড়ে বাঁধটি ভেঙে গেছে। তবে এতে হাওরের ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। কিছু জমিতে এখনো ধান কর্তন হয়নি, সেগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হতে পারে।”

পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, “টাঙ্গুয়ার হাওরে পাউবোর কোনো বাঁধ নেই। স্থানীয়রা যাতায়াতের সুবিধার জন্য যে বাঁধ করেছেন, পাহাড়ি ঢলের পানি বেড়ে যাওয়ায় সেটি উপচে পানি প্রবেশ করছে।”

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা আজাদ জানান, “টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় এক হাজার ২৩৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ ধান কাটা হয়ে গেছে। দুই দিন আগেই অধিকাংশ জমির ধান কর্তন শেষ হয়েছে। সামান্য কিছু জমি উঁচুতে রয়েছে, যা এই ঢলের পানিতে তেমন কোনো ক্ষতির মুখে পড়বে না।”

তিনি আরও বলেন, জেলার সব হাওর মিলিয়ে গড়ে ৭০ ভাগের বেশি ধান কর্তন সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: