সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঈদে মুক্তি পাচ্ছে মিউজিক‍্যাল ফিল্ম ‘তুমি কি করে’

বিনোদন ডেস্ক ::

আসছে পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগের দিন মুক্তি পাবে ঢাকা কমিউনিকেশন-এর ব্যানারে মিউজিক্যাল ফিল্ম ‘তুমি কি করে ‘।

কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন নির্ঝর চৌধুরী, গানটি লিখেছেন মাহবুব রহমান, সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন মিনহাজ জুয়েল, গানটির ভিডিও গল্প চিএনাট‍্য ও পরিচালনা করেছেন তরুণ মেধাবী নির্মাতা রেজাউল হক রাজা। মডেল হিসেবে কাজ করেছেন ধীমন বড়ুয়া ও সামিরা ইসলাম।

গানটির শিল্পী নির্ঝর চৌধুরী বলেন, ‘তুমি কি করে’ গানটি সব দিক থেকে সকল দর্শকের মন ছুঁয়ে যাবে এবং দর্শক শ্রোতা অল্প সময়ে একটি সিনেমা দেখবে।”

গানটির পরিচালক রেজাউল হক রাজা বলেন, আমি সব সময় চেষ্টা করি দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার। সেই ধারাবাহিকতায় সম্পূর্ণ সিনেমার আদলে একটি মন ছুঁয়ে যাওয়ার গল্প নিয়ে খুব যত্ন সহকারে অক্লান্ত পরিশ্রমের মধ‍্য দিয়ে নির্মান করেছি গানটি। আশা করছি দর্শক গানটি দেখে মুগ্ধ হবে। আর গানটি দর্শকদের ভালো লাগলেই আমাদের ‘তুমি কি করে’ পুরো টিমের স্বার্থকতা।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: