![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেটে অতিথি পাখির মাংস মজুদ ও রান্না করে বিক্রির দায়ে ৫ রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করে।
রেস্তোঁরাগুলো হচ্ছে- আনন্দ রেস্টুরেন্ট, শাহপরান রেস্টুরেন্ট, শাহজালাল রেস্টুরেন্ট, নিউ গ্রাম বাংলা রেস্টুরেন্ট ও সোনার বাংলা রেস্টুরেন্ট।
অভিযানে নেতৃত্বদানকারী জৈন্তাপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার ফারজানা আক্তার লাবনী বলেন, রেস্তোঁরাগুলো দীর্ঘদিন ধরে অতিথি পাখির মাংস বিক্রির অভিযোগ রয়েছে। অভিযানকালে রেস্টুরেন্টে রান্না করা অতিথি পাখির মাংস বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এসময় ওই পাঁচ রেস্তোরাঁ মালিককে ৯ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও আরও ১০টি রেস্টুরেন্ট থেকে বিভিন্ন প্রজাতির ১৫০ কেজি জবাই করা অতিথি পাখি জব্দ করা হয়েছে।
সহকারী কমিশনার আরও জানান, অতিথি পাখি বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।