সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে ১৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::

সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশ পরিচালিত “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এসএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গ্রেফতারকৃতরা হলেন:

সিলেটের জালালাবাদ থানার সাহেবেরগাও, টুকেরবাজার এলাকার মৃত আব্দুর রশিদএর পুত্র আকমল হোসেন (৪২)। সুনামগঞ্জের ধর্মপাশা থানার শেলবরস গ্রামের মায়েদ আলী’র পুত্র সাহান আহমদ (৩৭), যার বর্তমান আবাস শাহপরান, সিলেট, এয়ারপোর্ট থানার বনকলাপাড়ার মৃত মুসলীম উদ্দিন’র পুত্র এবং সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন তালুকদার (৪৬), নগরীর শাহজালাল উপশহর এলাকার তরমুজ খান’র পুত্র যুবলীগ কর্মী অন্তর খান (২৫), হবিগঞ্জের মাধবপুর থানার সুলতানপুর গ্রামের মৃত জলফু মিয়া’র পুত্র যুবলীগ কর্মী মোঃ ফুল মিয়া (৪৫) বর্তমান ঠিকানা শাহজালাল উপশহর সিলেট, সিলেটের ওসমানীনগর থানার নূরপুর এলাকার মাসুক মিয়া’র পুত্র স্বেচ্ছাসেবকলীগ নেতা আমির উদ্দিন (৩০), একই এলাকার জায়ফর উল্লাহ’র পুত্র কামরুল ইসলাম কালু (২৭), সিলেটের মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়নের মৃত সুরমান আলী’র পুত্র আওয়ামী লীগ কোষাধ্যক্ষ মোঃ আকমল আলী (৫২), শাহপরাণ থানার বালুচর এলাকার সিরাজুল ইসলাম’র পুত্র আওয়ামী লীগ কর্মী মঞ্জুরুল ইসলাম শিপলু (৩৫), বিশ্বনাথ থানার অলংকারী ইউনিয়নের আব্দুস সালাম চৌধুরী’র পুত্র যুবলীগ কর্মী মকসুদ মিয়া চৌধুরী লিপন (৩৮), গোয়াইনঘাট থানার ফতেহপুর গ্রামের আব্দুর রহমান’র পুত্র যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রহমান (৪০), কানাইঘাট থানার খালেরপাড় এলাকার মৃত সৈয়দ গোলাম হোসেন’র পুত্র সৈয়দ গোলাম আলী (৫০) ও সিলেট কোতোয়ালী থানার লায়রা এলাকার মৃত আব্দুল মানিক’র পুত্র ফয়সাল (৪২)।

অভিযানে নেতৃত্ব দেন এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম, এসএমপি মিডিয়া। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: