সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) ভোররাত ৩টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত অটোরিকশা চালকের নাম-ঠিকানা জানা যায়নি।

এ ঘটনায় অটোরিকশা থাকা অপর ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান।

তিনি জানান, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা থাকা অপর ২ যাত্রী গুরুতর আহত হন। ট্রাকটি আটক করা গেলেও তার চালক পালিয়ে গেছেন। হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: