সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মন খারাপ হলে মিলবে ছুটি

ডেইলি সিলেট ডেস্ক ::

শরীর খারাপ হলে অফিস থেকে ছুটি কখনো মেলে কখনো মেলে না। অনেক সময় অফিসে কাজের চাপ থাকলে শরীর খারাপের কথা বলারও সুযোগ থাকে না। অসুস্থতার কারণে অফিসে যেতে না পারলে মেডিকেল সার্টিফিকেটসহ দরখাস্ত করতে হয়। এই যখন অবস্থা মন খারাপ হলে ছুটি পাওয়ার সুযোগ কোথায় পাওয়া যাবে?

সম্প্রতি চিনের একটি প্রতিষ্ঠান এই সুযোগ দিচ্ছে তাদের কর্মীদের। প্রতিষ্ঠানের নাম পাং ডং লাই। এটি একটি চেইন সুপারমার্কেট। কর্মীদের বার্ষিক ছুটির সঙ্গে অতিরিক্ত দশ দিনের ছুটি যোগ করেছে প্রতিষ্ঠানটি।

দ্য মর্নিং-এর তথ্য, কর্মীদের মানসিক স্বস্তি রক্ষার জন্য চলতি বছরের মার্চ মাস থেকে এই নিয়ম চালু হয়েছে। মানসিক সুস্থতা ধরে রাখতে কর্মীরা বার্ষিক ছুটির সঙ্গে অতিরিক্ত দশ দিনের ছুটি নিতে পারবেন।

সুপারমার্কেটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইয়ু ডংলাই মনে করেন, কর্মীদের সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় জীবন পাওয়ার অধিকার আছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: