![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
বর্তমানে ইমেইল, মেসেঞ্জার, হোয়াটস অ্যাপে মুহুর্তের মানুষ তার বার্তা পাঠাতে পারে। গোটা পৃথিবী এখন যেন হাতের মুঠোয়। কিন্তু মাত্র দুই দশক আগেও এই কাজটি করতো চিঠি। ডাকঘরের মাধ্যমে পাঠানো চিঠি তার কাঙ্খিত ঠিকানায় পৌঁছে দিতো ডাকপিয়ন। চিঠির চল এখন আর নেই বললেই চলে। চিঠি, ডাকঘর, ডাক পিয়ন পরিনত হয়েছে অনেকটা স্মৃতির দেরাজে।
সম্প্রতি একটি চিঠি খবরের শিরোনাম হয়েছে। কারণ ৮০ বছর আগের পাঠানো চিঠি এবার পৌঁছালে তার গন্তব্যে
জানা গেছে, ১৯৪৩ সালে পোস্ট করা চিঠিটি প্রাপকের ঠিকানায় পৌঁছতে ৮০ বছর সময় লাগল। আমেরিকার ইলিনয়ের ডিকালব এলাকার এক দম্পতির ঠিকানায় পাঠানো হয়েছিল ওই চিঠি। সম্প্রতি চিঠিটি খুঁজে পান এক পোস্ট অফিস কর্মী। এরপর চিঠি নিয়ে সঠিক গন্তব্যে হাজির হন। প্রাপকেরা জীবিত না থাকায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় চিঠি। পরিবারের লোকজন ৮০ বছর আগে লেখা চিঠি হাতে পেয়ে আপ্লুত ও অবাক হন।
চিঠি খুলে তাঁরা দেখেন যাদের কাছে চিঠিটি লেখা হয়েছিল তারা বেঁচে নেই। তবে তাদের সন্তানেরা আছেন। পরে তাঁদের হাতে তুলে দেওয়া হয় চিঠিটি। ৮০ বছর আগে ওই দম্পতির এক সন্তানের মৃত্যুর খবর পেয়ে চিঠিটি লিখেছিলেন তাঁদের এক আত্মীয়। যিনি চিঠিতে শোক ও সমবেদনা জানিয়েছিলেন। চিঠিটি পড়ে ওই পরিবারে সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।