সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নির্বাচনী ব্যস্ততা শেষে অনুশীলনে ঘাম ঝরালেন সাকিব

ডেইলি সিলেট ডেস্ক ::

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এরইমাঝে ফিটনেস ধরে রাখতে অনুশীলন নেমেছেন মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী ও জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান।

শুক্রবার সকালে মাগুরার আসাদুজ্জামান স্টেডিয়ামে অনুশীলনে নামেন তিনি। খুলনা থেকে আসা ট্রেইনার আসলাম অনুশীলন করান সাকিবকে।

জানা গেছে, আসন্ন বিপিএলে ঘিরে ফিটনেস ধরে রাখতেই অনুশীলন করেছেন এই টাইগার অলরাউন্ডার। গত ৬ নভেম্বর জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালে আঙুলে চোট পান তিনি, যদিও তা নিয়েই টাইগার অধিনায়ক পুরো ম্যাচ খেলেছিলেন। পরে আঙুলে চিড় ধরা পড়ে, যে কারণে ৪-৬ সপ্তাহের জন্য সাকিব ছিটকে পড়েন মাঠের বাইরে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না দলে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সাকিবসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: