সর্বশেষ আপডেট : ৫৮ মিনিট ১ সেকেন্ড আগে
বুধবার, ৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ভারতীয় যুবকের মৃত্যু

বরিশালে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন ভারতের উত্তর প্রদেশের যুবক জাবেদ খান (২৯)। আজ বুধবার ভোর ৪টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, গত রোববার ভারতীয় যুবক জাবেদ খান বরিশালে আসেন। তিনি তার প্রেমিকা খুশির সঙ্গে দেখা করেন। এরপর সোমবার অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বরিশাল সদর হাসপাতালে এবং পরে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হচ্ছিল। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: