![]()


সিলেটের জৈন্তাপুরে জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট’কার খালে পড়ে বাবা-মেমে নি’হত হয়েছেন। শুক্রবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘ’টনা ঘটে।
এতে প্রাইভেট’কারের চালকসহ চার আরোহী আ’হত হয়েছেন। আরোহীরা জাফলংয়ে বেড়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘ’টনায় নি’হতরা হলেন নরসিংদীর শি’বপুর উপজে’লার কুন্দারপাড় গ্রামের রুবেল আহম’দ (৩৫) ও তার এক মাস ১০ দিন বয়সী মে’য়ে রাহি আক্তার আদরী।
এ ঘটনায় রুবেল আহম’দের স্ত্রী’ কাজল আক্তার, কাজলের ভাই নরসিংদী সদর উপজেরার ফোড়াদিয়া গ্রামের বদরুজ্জামানের ছে’লে রাসেল আহম’দ এবং তার স্ত্রী’ আনিকা আক্তার আ’হত হয়েছেন।
পু’লিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সিলেটের দিক থেকে আসা ওই প্রাইভেট’কারটি জৈন্তাপুরের লক্ষ্মীপুর এলাকায় একটি ব্রিজের ওপর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় প্রাইভেট’কারটি ব্রিজের ওপর থেকে খালে পড়ে যায়। সাথেসাথে স্থানীয় লোকজন আ’হত ব্যক্তিদের উ’দ্ধার করে জৈন্তাপুর উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শি’শু রাহিকে মৃ’ত ঘোষণা করেন। পরে আ’হত ব্যক্তিদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে নিয়ে যাওয়ার পর রুবেল মিয়াও মা’রা যান। প্রাইভেট’কারটিও দুমড়েমুচড়ে যায়।
জৈন্তাপুর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) গো’লাম দস্তগীর আহমেদ বলেন, দুর্ঘ’টনার খবর পেয়ে পু’লিশ ঘটনাস্থলে গিয়ে আ’হত ব্যক্তিদের উ’দ্ধার করে হাসপাতা’লে পাঠিয়েছে। দুর্ঘ’টনায় নি’হত দুজনের ম’রদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লের ম’র্গে রাখা হয়েছে।
তিনি বলেন, আ’হত ব্যক্তিরা হাসপাতা’লে চিকিৎসাধীন আছেন। দুর্ঘ’টনাকবলিত গাড়িটি উ’দ্ধারের জন্য হাইওয়ে পু’লিশকে খবর দেওয়া হয়েছে। তবে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আ’হতদের বরাত দিয়ে ওসি বলেন, রুবেল আহম’দ ও তার স্বজনেরা প্রাইভেট’কারে করে সিলেটে বেড়াতে এসেছিলেন। তারা সকালে জাফলং যাচ্ছিলেন। আর প্রাইভেট’কারটি চালাচ্ছিলেন রাসেল আহম’দ।