সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এবারও পশু জবাই হবে সিসিক’র ৫১ স্থানে

মু’সলিম উম্মাহর অন্যতম প্রধান ধ’র্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ২১ জুলাই। এদিন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি হবে।

দিনটিতে পশু জবাইয়ের জন্য মোট ৫১টি স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। গেল বছরও এই ৫১টি স্থানেই পশু জবাই করা হয়েছিল বলে জানিয়েছে সিসিক সূত্র।

গেল বছরও ঈদুল আজহা হয়েছিল মহামা’রি করো’নাকে সঙ্গে নিয়ে। সেবার সিলেট সিটি করপোরেশনের মোট ৫১টি স্থানে পশু জবাই করা হয়েছিল। এরমধ্যে ২৭টি ওয়ার্ডের প্রতিটিতে একটি স্থান ছিল। তবে কোন কোন ওয়ার্ডে তা ছিল একাধিক।

এবারও করো’নাকালে ঈদুল আজহা। সঙ্গে বর্ষাকাল। বৃষ্টি যখন তখন নেমে আসে। এসব বিবেচনায় এবার আর পশু জবাইর স্থান বাড়ানো হবেনা।

তবে এই ৫১টি স্থান এখনো নিদিষ্ট করে জানাতে পারেনি সিসিক সূত্র। দু’একদিনের মধ্যেই সিসিকর বৈঠকে স্থানগুলো চূড়ান্ত করা হবে।

এ ব্যাপারে আলাপকালে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, পশু জবাইর স্থান এবার বাড়ানো হচ্ছেনা। প্রতিটি ওয়ার্ডে একটিতো থাকবেই। পাশাপাশি কোন কোন ওয়ার্ডে একাধিক স্থানও থাকবে। বিষয়টি দু’ একদিনের মধ্যে চূড়ান্ত হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: