সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে আরও ৬৪ হাজার টিকা পৌঁছাল

চীনের উদ্ভাবিত সিনোফার্মের ও মডার্নার আরও ৬৪ হাজার দুইশো ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছেছে সিলেটে। রোববার ভ্যাকসিনগুলো সিলেটে পৌঁছানোর পর সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ডস্টোরে রাখা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। তিনি জানান, সিলেটে আজ যেসব ভ্যাকসিন এসেছে তার মধ্যে চীনের তৈরি সিনোফার্মের ৪৫ হাজার ও আমেরিকার মডার্নার তৈরি ১৯ হাজার দুইশোটি। সোমবার থেকে জেলা ও উপজেলায় সিনোফার্মের এ টিকা কার্যক্রম শুরু হবে।

যারা ইতোমধ্যে টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং মোবাইলে বার্তা এসেছে কেবল তারাই পাবেন। এদিকে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টিকা দান কার্যক্রম।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পুলিশলাইন্স কেন্দ্রে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে মঙ্গলবার। পয়ত্রিশোর্ধ্ব যারা রেজিস্ট্রেশন করেছেন তারা মডার্নার টিকা পাবে। আপাতত নগরীর উল্লেখিত দুটি কেন্দ্রেই টিকা দেয়া শুরু হবে।

এছাড়া আরও ৯টি কেন্দ্রের প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন পেলে বাকি কেন্দ্রগুলোতেও টিকা প্রদান শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: