সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

ডেইলি সিলেট ডেস্ক ::

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে আগুন ধরলেও ব্যাংক ভবনের কোনো ক্ষতি হয়নি। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) গভীর রাতে উপজেলার বিরিশিরি গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

পুলিশ জানায়, একটি পেট্রোল বোমা ব্যাংক ভবনের সামনের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়। এতে আগুন ধরে গেলে দায়িত্বে থাকা আনসার সদস্য ও ব্যাংকের কর্মীরা পানি ঢেলে তা নেভান।

ওসি বলেন, রাত সোয়া ১টার দিকে কে বা কারা ব্যাংক কার্যালয় লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: