সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, আওয়ামী লীগের ১২৪

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীতে গত এক দিনে বিশেষ অভিযান চালিয়ে ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২৪ জন নেতা-কর্মী রয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় নানা ঘটনায় মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের মতে, ‘ব্লক রেইড ও চিরুনি অভিযান’ চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কর্মসূচি ও সহিংসতার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশি টহল এবং তল্লাশিচৌকির কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: