সর্বশেষ আপডেট : ১০ মিনিট ৮ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় জেডি ভ্যান্স, প্রস্তাব নাকচ তেহরানের

ডেইলি সিলেট ডেস্ক ::

চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকে বসার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সম্ভাব্য এই বৈঠকে ওয়াশিংটনের প্রতিনিধিদল ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা বা চুক্তির বিষয়ে আলোচনা করতে পারে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক হিসেবে আবির্ভূত হয়েছেন জেডি ভ্যান্স। তিনি এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার সচিব মোহসেন রেজাইকে চিঠি পাঠিয়ে বৈঠকের প্রস্তাব দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভ্যান্সকে আলোচনার এই সুযোগ দিতে আগ্রহী।

তবে মোহসেন রেজাই এ ধরনের কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে একে ‘কাল্পনিক আলাপ’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি কড়া ভাষায় জানিয়েছেন, ইরান তাদের দেশ থেকে সমৃদ্ধ পারমাণবিক উপাদানের একটি কণাও সরাবে না।

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানদের পরাজয়কে তেহরান নিজেদের দাবি আদায়ের একটি বড় সুযোগ হিসেবে দেখছে। এসব দাবির মধ্যে রয়েছে, অবরোধ প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়া এবং তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের এসব দাবিকে সম্পূর্ণ অবাস্তব বলে মন্তব্য করেছেন। হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং রুবিও দুজনেই ইরান কোনো ছাড় না দেওয়া পর্যন্ত দেশটির ওপর চাপ অব্যাহত রাখার পক্ষে শক্ত অবস্থানে রয়েছেন।

এরই মধ্যে দুই পক্ষের মধ্যস্থতাকারীরা উত্তেজনা কমানোর লক্ষ্যে একটি প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী, বড় ধরনের হামলার ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরিগুলোকে ইরান থেকে দূরে সরিয়ে নেবে এবং বন্দরগুলোর ওপর থেকে অবরোধ শিথিল করবে। এর বিনিময়ে হরমুজ প্রণালি দিয়ে ২৫টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দেবে ইরান।

তবে ইরানি কূটনীতিকেরা কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সন্দিহান। কারণ, গত সোমবারও ট্রাম্প ইরানের ওপর হামলার হুমকি দিয়ে বলেছেন, প্রয়োজন হলে হামলা চালানোর মতো পর্যাপ্ত অস্ত্রশস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। ফলে চুক্তি হলেও ট্রাম্প হামলা চালাতে পারেন এমন আশঙ্কা করছে তেহরান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: