সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০

ডেইলি সিলেট ডেস্ক ::

মেক্সিকোর উত্তর- পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সরকার।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সিনালোয়া অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিবালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, কারাগারের ভেতরে বন্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

অঙ্গরাজ্যটির জননিরাপত্তা সচিব সিনুহে তেলেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, নিহতদের মধ্যে ৯ জন কারাবন্দি এবং একজন অপ্রাপ্তবয়স্ক, সে কারাগারে কাউকে দেখতে এসেছিল। এ ঘটনায় আহত ১৬ জনই বন্দি।

সংঘর্ষের পর বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। তাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক ঘটনাস্থলে একটি সাঁজোয়া যান ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখেছেন।

মেক্সিকোর উত্তর- পশ্চিমাঞ্চলে অবস্থিত সিনালোয়া অঙ্গরাজ্যটি মাদক পাচারকারী সিনালোয়া কার্টেলের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। এসব গোষ্ঠীর মধ্যে বিরোধের কারণে অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।

নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেক্সিকোর ছয়টি অঙ্গরাজ্যে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। সিনালোয়া সেগুলোর একটি।

কারাগারের সংঘর্ষের সঙ্গে মাদক কার্টেলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: