সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ ফেরার গুঞ্জন

ডেইলি সিলেট ডেস্ক ::

দীর্ঘ ১৫ বছর পর আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও কারিনা কাপুরকে। শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ বিশেষ একটি গান কিংবা ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে কারিনাকে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি নির্মাতারা।

এর আগে ২০১১ সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন সিনেমা ‘রা ওয়ান’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ ও কারিনা। দীর্ঘ বিরতির পর তাদের ফের একসঙ্গে পর্দায় আসার খবরে বলিপাড়ায় শুরু হয়েছে আলোচনা। ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

শাহরুখ-কারিনা জুটি এর আগে ‘কাভি খুশি কাভি গাম’ ও ‘ডন’র মতো সিনেমায় দর্শকের প্রশংসা পেয়েছে। এবার ‘কিং’র মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর তাদের আবার একসঙ্গে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

জানা গেছে, ‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি গানে দেখা যেতে পারে শাহরুখ ও কারিনাকে। জনপ্রিয় সংগীতজুটি শচীন-জিগারের সুর করা গানটিতে দুই তারকাকে একেবারে নতুন রূপে হাজির করা হবে বলে জানা গেছে।

গানটির শুটিংয়ের জন্য চলতি মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা রয়েছে কারিনার। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই শুটিংয়ের জন্য অভিনেত্রী পাঁচ দিনের সময় বরাদ্দ করেছেন।

তবে ‘কিং’ সিনেমায় কারিনার উপস্থিতির বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি নির্মাতারা। ফলে শেষ পর্যন্ত তাকে সিনেমাটিতে দেখা যাবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে ভক্তদের।

শাহরুখের ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তার মেয়ে সুহানা খানসহ আরও কয়েকজন তারকা। সিনেমাটি ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: