সর্বশেষ আপডেট : ৫৭ মিনিট ৪০ সেকেন্ড আগে
রবিবার, ৪ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ এলাকা

ডেইলি সিলেট ডেস্ক ::

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার ব্যবধানে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারে পরপর তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে মৃদু মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ইউরোপীয় -ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত সোয়া ১২টা থেকে দেড়টার মধ্যে সীমান্ত এলাকায় এসব ভূমিকম্প সংঘটিত হয়।

প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার- বাংলাদেশ সীমান্ত এলাকায়। রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের কারণে সীমান্তঘেঁষা কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রাম অঞ্চলে কাঁপুনি অনুভূত হয়। এর রেশ কাটতে না কাটতেই ঠিক এক মিনিট পর ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। তুলনামূলক শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।
এলপিজি-সয়াবিনের কৃত্রিম সংকট: বাজার নিয়ন্ত্রণে সরকারি সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন

এই জোড়া ভূকম্পনের পর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলায় তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পটির প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও মৃদু ভূকম্পন অনুভূত হয়। মধ্যরাতে পরপর তিন দফা এমন ভূকম্পনের কারণে দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: