সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

৫ জেলায় অতি বর্ষণের আভাস, সতর্কবার্তা

ডেইলি সিলেট ডেস্ক ::

মিয়ানমার ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় স্থল নিম্নচাপের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস রয়েছে। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলে মঙ্গলবার সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, স্থল নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় পাঁচ জেলার কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ কারণে ওই এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ ভূমিধস হতে পারে।

অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর, বঙ্গোপসাগরের একাংশ এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: