সর্বশেষ আপডেট : ১৩ মিনিট ১৮ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

ডেইলি সিলেট ডেস্ক ::

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে কয়েকটি স্থানে আগুন দিয়েছে নেতাকর্মীরা।

এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান এবং গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেন।

স্থানীয় সূত্রের জানা যায়, সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। পরে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে লোকজন থানার দিকে অগ্রসর হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: