সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রের শুল্কছাড় পেল বাংলাদেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হওয়া বাংলাদেশের কিছু বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির কাঁচামালের ওপর থেকে ‘অ্যাড ভ্যালোরেম’ বা মূল্যানুপাতিক শুল্ক প্রত্যাহার করেছে মার্কিন সরকার। বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত নির্দিষ্ট কিছু ওষুধের ক্ষেত্রে এই শুল্কছাড় প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোগত চুক্তির কারণে বাংলাদেশ ছাড়াও ভারত, জাপান, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ মোট ২০টি দেশ এই বিশেষ সুবিধা পাচ্ছে।

মার্কিন বাণিজ্য বিভাগের প্রকাশিত তালিকা অনুযায়ী, শূন্য শুল্কের এই সুবিধার আওতায় থাকছে বিরল রোগ ও বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, কোষভিত্তিক থেরাপি, জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট (এডিসি) এবং প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। শুধু ওষুধ নয়, এসব ওষুধ তৈরিতে ব্যবহৃত কাঁচামাল বা সক্রিয় উপাদানগুলোও এই শুল্কমুক্ত সুবিধার অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, জেনেরিক বা পেটেন্টবিহীন ওষুধগুলোও এই নতুন শুল্কনীতির আওতার বাইরে থাকবে।

যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণভাবে ওষুধের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্ট করা ওষুধ, বায়োলজিকস ও সংশ্লিষ্ট উপাদান আমদানিতে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের সেকশন ২৩২-এর আওতায় নেওয়া এই শুল্কনীতি ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। তবে নির্দিষ্ট বাণিজ্য চুক্তির শর্ত পূরণের কারণে বাংলাদেশসহ তালিকাভুক্ত ২০টি দেশকে এই অতিরিক্ত শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: