সর্বশেষ আপডেট : ৫ মিনিট ২৭ সেকেন্ড আগে
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি

ডেইলি সিলেট ডেস্ক ::

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দাঁড়িয়ে ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধ শেষ করার লক্ষ্যে কোনো চুক্তিতে না পৌঁছালে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন। মঙ্গলবার বিশ্বমঞ্চে দেওয়া ভাষণে তেহরানের সামনে কেবল দুটি পথ খোলা থাকার কথা উল্লেখ করে তিনি এই কড়া বার্তা দেন।

ভাষণে ট্রাম্প বলেন, তাঁকে এখন একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। ইরান কি এমন কোনো চুক্তিতে আসবে যার মাধ্যমে দেশটি পুনর্গঠিত হয়ে অতীতের চেয়ে আরও শক্তিশালী ও উন্নত হতে পারবে, নাকি নতুন করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মুখোমুখি হবে? তিনি কঠোর ভাষায় বলেন, “আমি কি ইসলামি প্রজাতন্ত্রটিকে দ্রুত নিশ্চিহ্ন করে দেব, যাতে তারা আর কখনও হত্যা ও ধ্বংসলীলা চালাতে না পারে? নাকি তাদের ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা ও মহত্ত্বের কোনো আশা ছাড়াই নরকে ঠেলে দেব?”

তবে কঠোর হুমকির পাশাপাশি চুক্তির বিষয়ে আশাবাদও ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন শেষ হওয়ার পরপরই একটি চুক্তি হবে বলে তিনি বিশ্বাস করেন। কারণ চুক্তি না করার কোনো যৌক্তিক কারণ তেহরানের কাছে নেই। তাঁর মতে, মধ্যবর্তী নির্বাচনে তিনি কেমন ফল করেন, মূলত সেটি দেখার জন্যই ইরান অপেক্ষা করছে।

ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করতে অর্থনৈতিক চাপ প্রয়োগ এবং দেশটিকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করতে অন্যান্য দেশগুলোকেও যুক্তরাষ্ট্রের পাশে থাকার আহ্বান জানান ট্রাম্প। একই সঙ্গে তিনি ভেনিজুয়েলা ইস্যুতেও কথা বলেন। তিনি উল্লেখ করেন, ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপই প্রমাণ করে যে পশ্চিম গোলার্ধের কোথাও আমেরিকার বিরুদ্ধে কোনো হুমকিকে আর শিকড় গাড়তে দেওয়া হবে না।

এদিকে, জাতিসংঘ অধিবেশনে যখন ট্রাম্প এই ভাষণ দিচ্ছিলেন, তখন সদর দপ্তরের বাইরে শত শত ইরান সরকারবিরোধী বিক্ষোভকারী সমাবেশ করছিলেন। স্বৈরাচারের পতন এবং স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: