সর্বশেষ আপডেট : ২৩ মিনিট ১২ সেকেন্ড আগে
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর

ডেইলি সিলেট ডেস্ক ::

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিএনপিকে মানুষ বারবার সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। তারা কথাও বলে ভালো। কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় মিডিয়া উপকমিটিগুলোর শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ অনুষ্ঠানের খবর দিয়ে দলের তরফে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে জ্বালানি তেলের দামবৃদ্ধির বিষয়ে চরমোনাই পীর বলেন, ‘‘সরকার কোনো ধরনের পুর্বাভাস না দিয়েই রাতের আধাঁরে প্রেসনোট নিয়ে তেলের দাম লিটারে ২০ টাকা করে বৃদ্ধি করেছে। এর প্রভাব জনজীবনের প্রতিটি ক্ষেত্রেই পড়বে। গণপরিবহনের ভাড়া বাড়বে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাবে।’’

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা থাকলেও জনগণের স্বার্থ বিবেচনায় তেলের দামে সরকারের ভতুর্কি দেয়া উচিৎ।

তার ভাষ্য, গ্যাসের অভাবে মিল-কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বেকার হচ্ছে। সামগ্রিকভাবে দেশের সাধারণ মানুষ ভালো নেই।

সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘‘গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।’’

দেশের আইনশৃংখলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “মাদক-সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা পরিষ্কার। অপরাধ সংগঠিত হওয়ার আগে সরকার অপরাধীদের নিবৃত্ত করতে পারছে না। এমনকি অপরাধের পরে যাদেরকে আটক করা হয় তারাও টাকার বিনিময়ে জামিনে বের হয়ে যাচ্ছে।

“ফলে দেশে খুন, শিশু নির্যাতন, নির্মম শিশু হত্যা বেড়েছে। এই বিষয়েও সরকারকে সতর্ক করছি।”

দলের মহাসচিব গাজী আতাউর রহমানের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে ১৫টি উপকমিটির সদস্যদের শপথ পড়ানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: