সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভাদেশ্বরে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ

গোলাপগঞ্জ প্রতিনিধি :

শিক্ষার্থীরাই আলোকিত সমাজ গড়ার কারিগর বলে মন্তব্য করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তিনি বলেন, একটি জাতির অগ্রগতি, সংস্কৃতি ও সার্বিক উন্নতির অন্যতম মাপকাঠি হলো শিক্ষা। আর শিক্ষার প্রধান বাহক শিক্ষার্থীরা। প্রযুক্তি ও আধুনিকতার এ যুগে তরুণ শিক্ষার্থীদের দায়িত্ব আরও বেড়েছে। বইয়ের পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, মানবিকতা, পরমতসহিষ্ণুতা এবং সত্যের পক্ষে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান আহমদ চৌধুরী বলেন, কুসংস্কার, মাদক, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া একজন আলোকিত শিক্ষার্থীর দায়িত্ব। শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামিম আহমদ, গভর্নিং বডির সাবেক সভাপতি তারেক জলিল ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রতিনিধি টিপু সুলতান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন কলেজের ছাত্রী তাহেরা আক্তার ঝুমি এবং স্বাগত বক্তব্য দেন কলেজশিক্ষক এনামুল হক।

কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বুধবার বেলা আড়াইটায় ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশ নেন এমরান আহমদ চৌধুরী।

সাবিহা-সিরাজ টেকনিক্যাল ইনস্টিটিউট ও ফারুক আহমদ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি সুহেল আহমদ। বাগবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান মুক্তা ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এ রিপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী।

এ সময় জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, বদরুল আলম, রেজাউল করিম আলো, শিক্ষাবিদ ও ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল, ইউপি চেয়ারম্যান শামিম আহমদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন আহমদ ও সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

গ্রাম আদালতের নতুন অফিস উদ্বোধন

এদিকে বিকেলে ৮ নম্বর ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের নতুন অফিস উদ্বোধন করেন এমরান আহমদ চৌধুরী। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ, পরিষদের সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন করেন তিনি।

এ ছাড়া বুধবার দিনভর ভাদেশ্বরসহ গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন উন্নয়নকাজ উদ্বোধন ও পরিদর্শন করেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: