সর্বশেষ আপডেট : ৩৯ মিনিট ০ সেকেন্ড আগে
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার

ডেইলি সিলেট ডেস্ক ::

দুই থেকে তিন হলেন টলিউডের তারকা দম্পতি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। রোববার সকালে প্রথমবার মা হন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সোহিনী-শোভনের সন্তান জন্ম নেয়। পুত্রসন্তান জন্ম দিয়েছেন সোহিনী। মা ও সদ্যোজাত দুজনই ভালো আছেন।

ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে সংসারে নতুন অতিথি আসার খবর জানিয়েছেন তারকা দম্পতি। সেখানে তারা লিখেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন।’

গত জুলাইয়ে বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। সোহিনীর বেবিবাম্প আগলে শোভনের একটি আদুরে পোস্টের মাধ্যমে সুখবর ভাগ করে নেওয়ার পর অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন এই তারকা দম্পতিকে।

২০২৪ সালের জুলাইয়ে বিয়ে করেন শোভন ও সোহিনী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: