সর্বশেষ আপডেট : ৫৯ মিনিট ৪৩ সেকেন্ড আগে
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, শুল্ক ও অন্যান্য বিধিনিষেধ আরও সম্প্রসারণের লক্ষ্যে পাস হওয়া একটি বিলে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ট্রাম্প এইচআর ৫৩৩৪ বিলে স্বাক্ষর করেন। আইনটির নাম ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’। এর মাধ্যমে রাশিয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা, শুল্ক ও বিভিন্ন নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা অনুমোদন ও সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি ইরানের ওপর আরোপিত বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানো হয়েছে।

ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞাগুলোর মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। নতুন আইনের ফলে সেগুলো আরও পাঁচ বছর বহাল থাকবে।

ওয়াশিংটনের নতুন ও কঠোরতর নিষেধাজ্ঞাগুলোকে তেহরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করে আসছে।

প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি সামরিক অভিযানের জোরালো সমর্থক ছিলেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিও তিনি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন।

নতুন আইনটি একই সঙ্গে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক চাপ আরও দীর্ঘমেয়াদি করার আইনি কাঠামো তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: