সর্বশেষ আপডেট : ৫৭ মিনিট ৫ সেকেন্ড আগে
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

ডেইলি সিলেট ডেস্ক ::

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে নিজ চাচার ঘরে আইভী আক্তার (১৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আইভী কালিকাপুরের আসলাম শরীফের মেয়ে ও শরীয়তপুরের কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পারিবারিক কারণে ছোটবেলা থেকেই চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন আইভী। বছরখানেক আগে বিয়ের পর সম্প্রতি স্বামী কাতারে ফিরে গেলে তিনি স্বামীর বাড়ি থেকে চাচার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল সন্ধ্যায় আইভীর চাচা কালাম শরীফ মসজিদে ও চাচি ডাক্তারের কাছে মাদারীপুর শহরে গেলে তিনি ঘরে একাই ছিলেন।

এই সুযোগে দুর্বৃত্তরা বসতঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আইভীর মাথায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করে এবং সাথে থাকা একটি আইফোন নিয়ে পালিয়ে যায়। পরে রাত ৮টার দিকে চাচা কালাম শরীফ বাড়ি ফিরে ভেতরের দিক থেকে তালাবদ্ধ ঘরে ভাতিজির রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দেন।

খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। চুরি বা ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তাসহ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: