সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এক দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের প্রাণ গেছে; এ সময়ে মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন। এক দিনের হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা চলতি বছরের সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে। এর মধ্যে সেপ্টেম্বর মাসের ৬ দিনেই মারা গেছেন ২০ জন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৩ জন, দক্ষিণ সিটিতে ১৪৮ জন ভর্তি হয়েছেন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৬ জন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, খুলনায় ৩৩৪ জন, ময়মনসিংহে ৮৪, রংপুরে ৯৬ জন, রাজশাহীতে ১১২ এবং সিলেটে ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: