![]()


পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
এক ফেসবুকে পোস্টে জয়া লেখেন, ‘ঈদে মিলাদুন্নবী—ভালোবাসা, শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ।’ সংক্ষিপ্ত এই বার্তার মাধ্যমে তিনি মহানবীর শিক্ষা অনুসরণ করে মানবিক মূল্যবোধ ও শান্তির পথে চালিত হওয়ার আহ্বান জানান।
জয়ার এই সংক্ষিপ্ত বার্তায় ভালোবাসা, শান্তি ও মানবতার গুরুত্ব উঠে এসেছে। পবিত্র এই দিনে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে মানবিক মূল্যবোধ ও শান্তির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।