সর্বশেষ আপডেট : ৬ মিনিট ৪ সেকেন্ড আগে
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯

ডেইলি সিলেট ডেস্ক ::

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে অন্তত ৫ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।

রোববার(২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৮২ জন মারা গেছেন। এছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৮ হাজার ৯২৯ জনের।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: