সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২২ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নতুন রাষ্ট্রপতিকে মার্কিন দূতাবাসের শুভেচ্ছা

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

শনিবার দূতাবাসের ফেইসবুক পেইজে এ অভিনন্দন বার্তা পোস্ট করা হয়।

পোস্টের সঙ্গে তারা মির্জা ফখরুলের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের একটি পুরনো ছবিও জুড়ে দিয়েছে।

অভিনন্দন বার্তায় বলা হয়, “রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।”

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থানীয় সরকারমন্ত্রী এবং ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিবের দায়িত্ব ছেড়ে রাষ্ট্রপ্রধানের পদে এসেছেন এই জ্যেষ্ঠ রাজনীতিক।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: