সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২২ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শিবচরে নারী ও তার এক বছরের শিশুকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

ডেইলি সিলেট ডেস্ক ::

মাদারীপুরের শিবচর উপজেলায় এক নারী ও তার শিশুসন্তানকে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফারুক মোল্লা খুলনার তেরখাদা উপজেলার জয়সোমা গ্রামের রতন মোল্লার ছেলে। তিনি শিবচরের বাখরের কান্দি এলাকায় বসবাস করতেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া, তার এক বছরের সন্তানকে হত্যার পর আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে অভিযুক্ত। তার বাসায় তল্লাশি চালিয়ে ওই নারীর গহনা, জুতা ও চুলা থেকে আধপোড়া ওড়না উদ্ধার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার জানান, নিহতের স্বামীর বাড়ি মাদারীপুরে। তিনি সেখানে দায়ের হওয়া এক মামলায় জেলহাজতে আছেন। মামলা চলাকালে তার স্ত্রীর সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়। পরে ফারুক তাকে শিবচরের একটি বাড়িতে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। নদীতে ফেলে দেওয়া শিশুর মরদেহ উদ্ধারে অভিযান চলছে।

তিনি বলেন, গত ১৯ আগস্ট বাখরের কান্দি এলাকায় ঝোপের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত হয়। তবে তার সন্তানের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পরদিন ওই নারীর বাবা শিবচর থানায় একটি হত্যা মামলা করেন। পরে শুক্রবার তথ্যপ্রযুক্তির সহায়তায় শিবচর থানা পুলিশ ও র‍্যাব-৮-এর যৌথ অভিযানে ফারুককে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ফারুক এর আগেও চোরাই গাড়ি নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: