সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

১৫ বছর পর আসছে ‘জিন্দগি না মিলেগি দোবারা ২’

ডেইলি সিলেট ডেস্ক ::

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত জোয়া আখতারের বহুচর্চিত ছবি ‘জিন্দগি না মিলেগি দোবারা’ তার সতেজ গল্প, হিট গান এবং ইউরোপের মনোরম দৃশ্যপটের জন্য দর্শকদের মন জয় করে এক নিমেষে সুপারহিট হয়েছিল। সেই থেকেই ছবিটির দ্বিতীয় ভাগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। সম্প্রতি ছবিটির মুক্তির ১৫ বছর উদযাপনের ঠিক এক মাস পরেই জোয়া আখতার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে ‘জিন্দগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ শুরু হয়েছে।

মুনসুন ফিল্ম ফেস্টিভ্যালে ‘দ্য হলিউড রিপোর্টার’-এর সঙ্গে এক কথোপকথনে জোয়া সিক্যুয়েল তৈরির খবরটি নিশ্চিত করে জানান, “আমরা এটি নিয়ে কাজ করছি।” তবে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন যে, চরিত্রের সাথে মিল রেখে গল্পটি সঠিক বলে মনে হলেই কেবল প্রকল্পটি সামনে এগোবে।

জোয়া বলেন, “আমরা জানি না সামনে কী হবে আর কী হবে না… তবে আমরা যদি এমন এক জায়গায় পৌঁছাতে পারি যেখানে মনে হবে এই চরিত্রগুলোর আজকের জীবনের সাথে গল্পটি মানাচ্ছ, তবে খুব ভালো হবে।” এর আগে চলতি বছরের শুরুতেই সিক্যুয়েল প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি সংক্ষেপে বলেছিলেন, “যখন এটি হবে, আমি নিজেই ঘোষণা করব।” এমনকি ২০২৫ সালে ফারহান আখতারও জানিয়েছিলেন যে ২০১১ সাল থেকেই মানুষ তাঁকে এই সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করে আসছেন এবং সুযোগ পেলে তিনি আবারও এই ফিল্মের অভিজ্ঞতা ফিরিয়ে আনতে চান।

একই সাক্ষাৎকারে জোয়া সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হওয়ার কথাও তুলে ধরেন। ২০২৫ সালে ফারহান আখতার, হৃতিক রোশন এবং অভয় দেওলকে ইয়াস আইল্যান্ড-এর একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই সময় অনেক অনুরাগী ভুল করে ভেবেছিলেন যে এটি হয়তো ‘জিন্দগি না মিলেগি দোবারা ২’-এর কোনো প্রোমো বা ট্রেলার। কিন্তু পরে যখন জানা যায় যে এটি কেবল একটি বিজ্ঞাপন ছিল, তখন হতাশ অনুরাগী মহল জোয়ার সোশ্যাল মিডিয়ার ডিএম -এ গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁকে গালিগালাজও করেন। সেকথা স্মরণ করে জোয়া জানান, প্রথমে ভক্তরা খুব উৎসাহিত হলেও পরে বিষয়টি বিজ্ঞাপন জানতে পেরে তাঁর ডিএম-এ এসে বিরক্তি প্রকাশ করেছিলেন।

উল্লেখ্য, ২০১১ সালে জোয়া আখতার পরিচালিত এবং ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন হৃতিক রোশন, অভয় দেওল, ফারহান আখতার, ক্যাটরিনা কাইফ এবং কাল্কি কোয়েচলিন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: