সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘দামু’ খ্যাত পরিচালক রাজা সেন আর নেই

ডেইলি সিলেট ডেস্ক ::

টলিউডের প্রবীণ চলচ্চিত্র পরিচালক রাজা সেন আর নেই। ‘দামু’ সিনেমার পরিচালক হিসেবে তিনি দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন।

রোববার (১৬ আগস্ট) সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিউমোনিয়ায় আক্রান্তসহ তাঁর ফুসফুস অকার্যকর হয়ে পড়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালে ভেন্টিলেশনে থাকা অবস্থায় মৃত্যু হয়েছিল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৪ আগস্ট সকালে পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। এর আগে চলতি বছরের শুরুতেও তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেই সময় তাঁর কোমরে অস্ত্রোপচার করা হয়। ১০ বছর আগে একটি ছবির শুটিংয়ের সময় কোমরে আঘাত পাওয়ার পর থেকে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টলিউড তারকারা। পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করে সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘একজন কিংবদন্তির বিদায় সবসময়ই বেদনাদায়ক। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান আমাদের কাছে অমূল্য।
রাজাদা, আপনাকে শ্রদ্ধায় স্মরণ করছি। আপনার সৃষ্টি ও স্মৃতি চিরকাল থেকে যাবে।’ \

উল্লেখ্য যে, ২০১৯ সালে ‘ভালবাসার গল্প’ সিনেমার মাধ্যমে শেষবার পরিচালকের চেয়ারে বসেছিলেন রাজা সেন। এরপর আর নতুন কোনো সিনেমা পরিচালনা করেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: