সর্বশেষ আপডেট : ১৬ মিনিট ১২ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আমিরের সঙ্গে ফের জুটি বাঁধতে চান প্রীতি জিনতা

ডেইলি সিলেট ডেস্ক ::

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দিল চাহতা হ্যায়’ মুক্তির ২৫ বছর পূর্ণ করেছে। সিনেমাটির রজতজয়ন্তী উপলক্ষে পুরোনো দিনের স্মৃতিতে ফিরে গেছেন অভিনেত্রী প্রীতি জিনতা। ছবিটির সঙ্গে জড়িয়ে থাকা নানা স্মৃতি ভাগ করে নেওয়ার পাশাপাশি আমির খানের সঙ্গে আবারও পর্দা ভাগ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। ভবিষ্যতে আমিরের সঙ্গে আরও একটি স্মরণীয় সিনেমায় কাজ করতে চান বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিজের নতুন ছবি ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারণায় ব্যস্ত থাকায় ‘দিল চাহতা হ্যায়’-এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে পারেননি প্রীতি। বিষয়টি নিয়ে মজার ছলে তিনি বলেন, “অনেক স্মৃতি ভাগাভাগি করতে চেয়েছিলাম।

কিন্তু আমির আমাদের আলাদা করে দিল। আমাকে ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারণায় থাকতে হয়েছে, আর তারা ‘দিল চাহতা হ্যায়’-এর ২৫ বছর উদযাপনে গেছে।”

আমির খানের সঙ্গে আবারও কাজ করার ইচ্ছার কথাও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, “আমি আশা করি, একদিন আবারও আমিরের সঙ্গে একটি স্মরণীয় সিনেমায় কাজ করব।

‘দিল চাহতা হ্যায়’ আমার ক্যারিয়ারের অন্যতম বিশেষ ছবি। আমার বিশ্বাস, ‘বাটওয়ারা ১৯৪৭’-ও তেমনই একটি স্মরণীয় সিনেমা হবে।”

ফারহান আখতারের পরিচালনায় নির্মিত ‘দিল চাহতা হ্যায়’-এ আমির খান, সাইফ আলী খান, অক্ষয় খান্না, প্রীতি জিনতা, ডিম্পল কাপাডিয়া ও সোনালি কুলকার্নি অভিনয় করেছেন। তিন বন্ধুর বন্ধুত্ব, ভালোবাসা এবং জীবনের নানা পরিবর্তনের গল্প নিয়ে নির্মিত ছবিটি মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায়। সময়ের সঙ্গে এটি বলিউডের অন্যতম জনপ্রিয় ক্লাসিক সিনেমায় পরিণত হয়েছে।

অন্যদিকে, দীর্ঘ বিরতির পর ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ভাইয়াজি সুপারহিট’-এর পর এটিই তাঁর প্রথম বড় চলচ্চিত্র।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: