সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ৯ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে ৭৫ জনের শরীরে হাম শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যে ছয় জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিন জনই সিলেট বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

তখন থেকে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৭৭৫ জন প্রাণ হারিয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৩৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১২২ জন। এছাড়া রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ৯৮৮ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯৩৮ জন।

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩১২ জন, রাজশাহীতে ২০, সিলেটে ৯১, চট্টগ্রামে ২৬০, বরিশালে ১৩৮, ময়মনসিংহে ৬৬, খুলনায় ৩৮ ও রংপুরে ১৩ জন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। তাদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন হাসপাতাল ছেড়েছে।

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ১১৫।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: