সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

লিবিয়ায় অপহরণের শিকার ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১ সিরীয়

ডেইলি সিলেট ডেস্ক ::

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি স্থান থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির অবৈধ অভিবাসনবিরোধী সংস্থা।

দ্য লিবিয়া অবর্জাভারে বৃহস্পতিবার(৬ আগস্ট) প্রকাশিত এক খবরে বলা হয়, বাংলাদেশি অভিবাসীদের অপহরণ এবং তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক সিরীয়কে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছে আদালত।

কাজের সন্ধ্যানে লিবিয়া গিয়ে প্রায়ই বাংলাদেশিরা অপহরণ, নির্যাতন, নিপীড়নের শিকার হন বলে অভিযোগ পাওয়া যায়। সর্বশেষ দেশটির বেনগাজি শহরে গিয়ে আটকে পড়া ১৭০ বাংলাদেশিকে গত মে মাসে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে অনেকেই সেখানে গিয়ে অপহরণ, নির্যাতনের শিকার হন বলে জানিয়েছেন।

এই প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করছিলেন

লিবিয়ার অবৈধ অভিবাসনবিরোধী সংস্থা বৃহস্পতিবার নিজেদের ফেইসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলেছে, পূর্ব ত্রিপোলি অভিবাসী আটক কেন্দ্রের তদন্ত ও গ্রেপ্তারকারী ইউনিট সম্প্রতি সদ্য দেশটিতে আসা অভিবাসীদের অপহরণ এবং তাদের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের খোঁজ পায়।

তদন্তকারীরা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং বিষয়টি পর্যবেক্ষণ করে অপহৃতদের আটকে রাখা স্থান ও সন্দেহভাজন অপরাধিদের চিহ্নিত করে। পাবলিক প্রসিকিউশনের অনুমতি পাওয়ার পর, কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে ১৩ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেন এবং ঘটনাস্থলে থাকা সিরিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করা হয়।

তবে ঠিক কবে তাদের উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃতদের পরিচয় এ বিষয়ে তোন তথ্য দেয়নি সংস্থাটি।

সংস্থাটি বলছে, প্রাথমিক তদন্তের প্রমাণ ও তথ্যের মুখোমুখি করা হলে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি অপরাধ স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: