সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পাকিস্তানে সেনাবাহিনীর দুই অভিযান, নিহত ১০ সন্দেহভাজন

ডেইলি সিলেট ডেস্ক ::

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক দুটি অভিযানে অন্তত ১০ জন সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। খবর জিওটিভি নিউজের।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানায়, প্রথম অভিযানটি বৃহস্পতিবার দক্ষিণ ওয়াজিরিস্তানের আজম ওয়ারসাক এলাকায় পরিচালিত হয়। সেখানে নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। পরবর্তী গোলাগুলিতে আটজন সন্দেহভাজন জঙ্গি নিহত হন বলে দাবি করা হয়।

একই দিনে খাইবার পাখতুনখোয়ার দির জেলায় পরিচালিত আরেকটি অভিযানে আরও দুইজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন বলে জানায় আইএসপিআর।
বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর দাবি, তারা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযানের পর এলাকায় অতিরিক্ত তল্লাশি চালানো হয়েছে, যাতে আর কোনো সশস্ত্র ব্যক্তি লুকিয়ে না থাকে।

পাকিস্তানের সামরিক বাহিনী আরও জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের আওতায় দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, পাকিস্তান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পরিচালিত কিছু সশস্ত্র গোষ্ঠী ভারতের সমর্থন পায় এবং তারা পাকিস্তানের ভেতরে হামলা চালায়। তবে ভারত এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: